• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

জনগণের ঐক্য গড়তে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি: এটিএম আজহার

দেশ টিভি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৬, ১৪:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনগণের প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের নয়, বরং জনগণের ঐক্যই তাদের মূল লক্ষ্য। গণভোটের এই রায় বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ফিরে আসবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলটির জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না করা হলে দল হিসেবে আওয়ামী লীগ না এলেও ভিন্ন নামে আওয়ামী চরিত্রের কোনো শক্তি ক্ষমতায় এসে পুনরায় ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে। এই পথ চিরতরে বন্ধ করতেই তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমেছেন।

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে জ্বালাও-পোড়াও শুরু করেছে। দেশ, সীমান্ত ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও তারা তা পালনে ব্যর্থ হচ্ছে; বরং ক্ষেত্রবিশেষে সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে বা কাদের খুশি করতে এমন উসকানি দেওয়া হচ্ছে, জাতি আজ তা জানতে চায়।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত ও নরমের যম। জনগণ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে তাদের পালানোর পথ থাকবে না।

সরকারকে কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করার আহ্বান জানিয়ে এটিএম আজহার বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী সব সময় মাঠে থাকবে এবং সরকারকে অবশ্যই জনগণের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের পক্ষেও গণভোট দিয়েছিল। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য—উভয় হিসেবেই শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি কেবল একটি শপথ নিয়ে গণপরিষদের শপথ থেকে বিরত থেকেছে, যা জনগণের সঙ্গে প্রতারণা এবং ওয়াদা ভঙ্গের শামিল।

আরও পড়ুন

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা 

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, এখনো সময় আছে; তাদের উচিত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং চব্বিশের চেতনার ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে উঠবে। জামায়াত কখনোই জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ জনগণ মেনে নেবে না। সরকারের সব কার্যক্রমের ভিত্তি হতে হবে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, যার মাধ্যমেই প্রকৃত জাতীয় ঐক্য সম্ভব। যেকোনো আঘাত মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সাহসিকতার সঙ্গে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

কে

  • এটিএম আজহার
  • জাতীয় ঐক্য
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চান নাহিদ
জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চান নাহিদ
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X